ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাহমুদ জিন্স ফ্যাক্টরির শ্রমিকদের মহাসড়ক অবরোধ 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ২৮ নভেম্বর ২০২৪
মাহমুদ জিন্স ফ্যাক্টরির শ্রমিকদের মহাসড়ক অবরোধ 
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত মাহমুদ জিন্স ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধ থাকা মাহমুদ জিন্স ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশের রাস্তা অবরোধ করে রাখেন।

Advertisement

পাওনা পরিশোধ নিয়ে বিকেল ৫টার দিকে কারখানা মালিকের ছেলে মো. রাফি মাহমুদ শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় শ্রমিকেরা হঠাৎ করে তার ওপর আক্রমণ করে এবং কিল ঘুসি মেরে আহত করে ফ্যাক্টরিতে নিয়ে আটকে রাখে বলে জানা যায়। এ সময় সেনা টহল তাকে উদ্ধার করার চেষ্টা করলে শ্রমিকরা সেনাটহল ও শিল্প পুলিশকে  ধাওয়া করে। 

পরবর্তীতে রাতে ৮টার দিকে সেনা টহল ও শিল্প পুলিশ যৌথভাবে ৭-৮ রাউন্ড টিয়ারশেল ছুড়ে শ্রমিকদেরকে রাস্তা থেকে ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এসময় সেনা টহল ও শিল্প পুলিশ ফ্যাক্টরিতে আটক থাকা মো. রাফি মাহমুদকে উদ্ধার করে প্রাইভেট কার যোগে ঢাকায় পাঠিয়ে দেয় বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!