সিলেটে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা
সিলেটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেটের এনডিসির বিভাগীয় কমিশনার জনাব আবু আহমদ সিদ্দিকী, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ, পুলিশ কমিশনার পিপিএম জনাব মো. রেজাউল করিম, রেঞ্জ ডিআইজি জনাব মুশফিকুর রহমান, পুলিশ সুপার জনাব মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, শাবিপ্রবির ছাত্র সমন্বয়ক জনাব দেলোয়ার হোসেন।
সভায় উপস্থিত বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের যথাযথ সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে শহিদ ও আহত ব্যক্তিদের নাম সংগ্রহ ও যাচাই প্রক্রিয়া চলমান আছে বলে জানানো হয়।
উপস্থিত গণঅভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের স্বজনরা সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা যেন দ্রুত সময়ে ভুক্তভোগীদের কাছে পৌঁছায় সে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আহ্বান জানান।