ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের একদিন পর মিলল চিরকুটসহ মাহদীর বস্তাবন্দি লাশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ২৯ নভেম্বর ২০২৪
নিখোঁজের একদিন পর মিলল চিরকুটসহ মাহদীর বস্তাবন্দি লাশ
মাহদী হাসান। ছবি: সংগৃহীত

বগুড়ায় নিখোঁজের একদিন পর মাহদী হাসান নামে চার বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণ দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে সদরের নিশিন্দারা ধমক পাড়া এলাকায় নিহতের পাশের বাড়ি থেকে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাহমিনা নামে এক প্রতিবেশি নারীকে আটক করেছে পুলিশ। নিহত মাহদী হাসান ঐ এলাকার শফিকুলের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহদীকে বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে খেলতে দেখেছে তার পরিবার। সকাল ১১টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে শুক্রবার সকালে শফিকুলের প্রতিবেশী তাহমিনার বাড়ি থেকে মাহদীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঐ বাড়িতে মুক্তিপণ দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়। এতে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, শিশুটির লাশ ঘটনাস্থলে আছে। আমরা এক নারীকে আটক করেছি। তাকে থানায় নিয়ে এসেছি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!