ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে সংঘর্ষে ২ জন টে‍ঁটাবিদ্ধসহ আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ২৯ নভেম্বর ২০২৪
গোপালগঞ্জে সংঘর্ষে ২ জন টে‍ঁটাবিদ্ধসহ আহত ১৫
গোপালগঞ্জ সদর থানা -ফাইল ফটো

গোপালগঞ্জে পূর্ব-শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন টে‍ঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ (৪০) ও নয়ন শেখ (৩০) নামে টেঁটাবিদ্ধ দুই ব্যক্তিসহ ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র নিয়ে কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Advertisement

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!