ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মদ তৈরির উপকরণসহ নারী মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ২৯ নভেম্বর ২০২৪
মদ তৈরির উপকরণসহ নারী মাদক ব্যবসায়ী আটক
আটককৃত লতা পালমা -ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে মদ তৈরির উপকরণসহ লতা পালমা (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আটককৃত লতা পালমা কালীগঞ্জ উপজেলার দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের উজ্জল পালমার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, লতা পালমা দীর্ঘদিন ধরে দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকায় মদ তৈরির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

Advertisement

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামে লতা পালমার বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ২০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। লতা পালমাকে আটক করার পর থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬ (১)-এর ২৬ ধারায় মামলা (মামলা নং-২৮(১১)২৪) দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!