আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মনির বিন ইউসুফ। এসময় তিনি বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করেন।
ইজতেমায় তাবলীগ জামাতের কেন্দ্রীয় সূরা সদস্য (সাদপন্থী), বিভিন্ন ওলামা মাশায়েক কুরআন ও হাদিসের আলোকে ঈমান ও আমলের ওপর বয়ান করেন।
.png)
প্রসঙ্গত, ইজতেমায় মালয়েশিয়ার ৬ জন এবং ইন্দোনেশিয়ার ১৫ জন নাগরিক অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন তাবলীগ জামাতের কেন্দ্রীয় সদস্য প্রফেসর আব্দুল মুক্তাদির (সাদপন্থী), তাবলীগ জামাতের কেন্দ্রীয় সদস্য মাওলানা মো. আব্দুল কাদের (সাদপন্থী), তাবলীগ জামাতের রংপুর জেলার সূরা সদস্য হাজী মো. মোজাফফর হোসেন, তাবলীগ জামাতের কেন্দ্রীয় সদস্য মুফতি মুহাম্মদ জিয়া প্রমুখ।