ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৬, ১ ডিসেম্বর ২০২৪
আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
ছবিতে ফয়সাল কবির

সাভারের আশুলিয়ায় প্রকাশ্যে ফয়সাল কবির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকার কাজীর বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফয়সাল কবির ফরিদপুরের নগরকান্দা থানার ধর্মদি দক্ষিণপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি মধ্য গাজীরচট এলাকার হেলাল খন্দকারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ী মাজহারুল হকের অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিক মহল্লার কাজী বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৮-৯ জনের একদল সন্ত্রাসী ফয়সালকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ফয়সালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হ্যাপি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

Advertisement

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে। শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!