ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, ঝরল ২ প্রাণ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫১, ২ ডিসেম্বর ২০২৪
দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, ঝরল ২ প্রাণ
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। 

সোমবার (২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫৫) ও যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন থেকে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মাসুম মিয়া নিহত হন। এতে আহত হয়েছেন বাসের অন্তত ১০ যাত্রী। পরে খাদে পড়ে যাওয়া বাসের ভেতর থেকে ইলিয়াস কাজীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা বলেন, দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!