ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২ ডিসেম্বর ২০২৪
টাঙ্গাইলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন -ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের মূল্য কারসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে আলু-পেঁয়াজ-ও খোলা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তির আওতায় আনা উচিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে গিয়ে প্রয়োজনীয় দ্রব্য কেনার আগেই তাদের পকেটের টাকা খালি হচ্ছে। এতে মানুষ সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে।

Advertisement

মানববন্ধনে টাঙ্গাইল কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর আয়োজনে বক্তারা আরো বলেন, সাধারণ ভোক্তাদের জীবন অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। যা জনজীবনে অত্যন্ত চাপ সৃষ্টি করেছে। এখান থেকে রেহাই পাওয়ার জন্য অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার জন্য বিশেষ টাস্কফোসের কার্যক্রম চলমান রাখার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

মানববন্ধনের বক্তব‌্য রাখেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মনজু রানি প্রামাণিক, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, কমিউনিস্ট পার্টির টাঙ্গাইল সদর উপজেলার সভাপতি নাছিমুল ইসলাম  ও ইন্ডিপেন্ডেন্ট টিভির টাঙ্গাইল জেলার প্রতিনিধি মামুনুর রহমান, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আলমগীর হোসেন, ক‌্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ আরো অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!