ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
রাজবাড়ীর পাংশা

পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ১৫

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ২ ডিসেম্বর ২০২৪
পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ১৫
পাগলা কুকুরের কামড় -ফাইল ছবি

রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বাবুপাড়া, সুজনগর এবং শরিষা ইউনিয়নের রূপিয়াট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মুকুল মিয়া, মো. কাশেম আলী, সুজন, মারিয়া এবং ফামিদা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহতরা জানান, সকালে একটি পাগলা কুকুর হঠাৎ আক্রমণ শুরু করে এবং পথচারী ও স্থানীয়দের ওপর ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কে অনেকে নিজেদের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। তবে কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Advertisement

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুব আহমেদ বলেন, কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৮ জনকে চিকিৎসা প্রদান ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ রয়েছে। যদি আরও কেউ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে থাকে তাহলে তারা যেন হাসপাতালে এসে চিকিৎসা ও ভ্যাকসিন নেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। 

তিনি আরো বলেন, কুকুরের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ ও সময়মতো ভ্যাকসিন নেয়া হলে সংক্রমণ এড়ানো সম্ভব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!