ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেক্সিমকো কারখানায় বিশৃঙ্খলার ঘটনায় ৪ শ্রমিক আটক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ৩ ডিসেম্বর ২০২৪
বেক্সিমকো কারখানায় বিশৃঙ্খলার ঘটনায় ৪ শ্রমিক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের আন্দোলন ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের ঘটনায় চার শ্রমিককে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে তাদের কাশিমপুর মেট্রোপলিটন থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর বেক্সিমক ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের সময় সময় গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনস লিমিটেড কারখানার প্রধান ফটক এবং সেনাবাহিনীর একটি পিকআপ ভাঙচুর করেন উত্তেজিত শ্রমিকরা। এ সময় আন্দোলনকারীদের প্রতিরোধ করতে গেলে সেনাবাহিনীর কয়েকজন সদস্য সামান্য আহত হন। পরবর্তীতে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথবাহিনী অভিযানে নামে।

Advertisement

আটককৃত শ্রমিকরা হলে- নওগাঁ জেলার বদলগাছির হামিদুল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৬), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মজিবর খানের ছেলে ওমর ফারুক (২০), বগুড়া জেলার শেরপুরের শাহজাহান আলীর ছেলে শুভ ইসলাম (২৯) ও শেরপুর সদরের সুলতান মিয়ার ছেলে মাসুদ আহমেদ (২৩)।

কাশিমপুর মেট্রোপলিটন থানার এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক শ্রমিকদের যৌথবাহিনী কাশেমপুর থানায় হস্তান্তর করলে আমরা প্রাথমিক তদন্ত শেষে তাদের আশুলিয়া থানায় পাঠাই। বিষয়টি তদন্তাধীন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!