ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মনোহরদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ৩ ডিসেম্বর ২০২৪
মনোহরদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
মনোহরদী থানা -ফাইল ছবি

নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় মো. শুক্কুর আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এর আগে সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। পরে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুক্কুর আলী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পাড়াতলা গ্রামের মৃত জায়েদ আলী মোড়লের ছেলে। 

পুলিশ জানায়, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে শুক্কুর আলী সাইকেলযোগে সাগরদী বাইপাস মোড়ে আসার পর মনোহরদী থেকে ছেড়ে আসা বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে বাসটি ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যাওয়ায় বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি। 

মনোহরদী থানার ওসি জুয়েল হোসেন জানান, বাসের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!