[ দেশজুড়ে ]
কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্তে গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নিহত আশরাফ উদ্দিন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। তিনি উপজেলার বালুচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমানা পিলার ১২৫১ এর ওপারে লাশটি পাওয়া যায়।
নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্তের ওপার থেকে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। এদিন তিনি আর বাড়ি ফিরে আসেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। খুঁজতে খুঁজতে কালাইরাগ সীমান্তের ১২৫১ পিলারের প্রায় ২০০ ফুট ভেতরে ভারতীয় অংশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দেখতে পান। পরে তারা বিজিবিকে খবর দেন। তবে কে বা কারা গুলি করেছে, তা এখনো জানা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!