[ দেশজুড়ে ]
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হিলিতে কমেছে তাপমাত্রা। বিকেল থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হয়। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এতে বিপাকে পড়েছেন শ্রমিকরা।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।
.png)
এদিকে, শীতের তীব্রতার মধ্যেই সকাল বেলায় কাজের সন্ধানে বের হয়েছে খেটে খাওয়া মানুষজন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!