[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে এ মাসেই আসছে শৈত্যপ্রবাহ
ঘন কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম। ফাইল ছবি
সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে তাপমাত্রা হ্রাস পাওয়ায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। এ জেলায় চলতি মাসেই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের তথ্যে মতে, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সদরের টাপু ভেলাকোপা গ্রামের দিনমজুর ময়নুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে খুব ঠান্ডা ও কুয়াশা। কাজ করা খুব সমস্যা হইছে আমারগুলার। আজও সেই কুয়াশা, রাস্তা দেখা যায় না। কাজ করার সময় হাত বরফ হয়ে যায়।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ মাসে তাপমাত্রা কমে ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!