শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। এর আগে, শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিমুল মিয়া আবির যশোরের অভয়নগর থানার লেবুগাতি এলাকার মো. মনসুর সরদারের ছেলে। তিনি জামগড়া স্টার লিং ক্রিয়েশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
.png)
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে নতুন ইপিজেডের পেছনে ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকার বালুর মাঠে ছিলেন শিমুল মিয়া। হঠাৎ কয়েক জন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন শিমুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, রাতে শিমুল মিয়া আবিরের লাশ নারী ও শিশু হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।