[ দেশজুড়ে ]
মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
মির্জাপুর থানা। ফাইল ফটো
টাঙ্গাইলের মির্জাপুরে আকাশ চৌধুরী মিন্টু নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে মির্জাপুর থানা পুলিশ। আটককৃত আকাশ চৌধুরী মিন্টু উপজেলার গুনটিয়া গ্রামের কাশেম চৌধুরীর ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক।
মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিন্টুকে আটক করা হয়। পরে টাঙ্গাইলের মির্জাপুর আমলি আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!