ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে আগুনে পুড়ল যুবলীগ নেতার অফিস ও ৪ দোকান

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ৭ ডিসেম্বর ২০২৪
শ্রীপুরে আগুনে পুড়ল যুবলীগ নেতার অফিস ও ৪ দোকান
শ্রীপুর বাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

গাজীপুরের শ্রীপুর বাজারে আগুন লেগে এক যুবলীগ নেতার অফিস ও লেপ-তোশক-ভাঙারির ৪টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের মডেল মসজিদের উত্তর পাশে আগুন লাগে বলে জানান শ্রীপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হুমায়ুন কবির।

তিনি বলেন, আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ হতাহত হননি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর বাজারে জাকির হোসেনের ভাঙারির দোকান ও সোহরাব হোসেনের লেপ-তোশকের দোকানে আগুন লাগে। পরে ভাঙারির জিনিসপত্র ও লেপ-তোশকের তুলা-কাপড় থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে শ্রীপুর বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেনের লেপ-তোশকের দুটি দোকান, জাকির হোসেনের দুটি ভাঙারির দোকান এবং যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েলের অফিস পুড়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!