ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৪, ৮ ডিসেম্বর ২০২৪
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ পাঁচজন।

শনিবার সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের কালিকাপুর রানা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক জিতেন্দ্রনাথ সাহা সদর ইউপির ওমরপুর হাটুয়া এলাকার হরেন্দ্রনাথ সাহার ছেলে। নিহত অটোরিকশার এক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার নান্দী মধু এলাকার ওয়াদুদ, কল্পনা বেগম, জিহাদ এবং দুজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিল। কালিকাপুর ও রানা চত্বরের মাঝামাঝি গেলে বগুড়াগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।

ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!