ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ইসলামিক জলসায় মাওলানা জুবায়ের আহমেদ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ১০ ডিসেম্বর ২০২৪
নাটোরে ইসলামিক জলসায় মাওলানা জুবায়ের আহমেদ
মাওলানা জুবায়ের আহমেদ। ছবি: সংগৃহীত

প্রতিবছরের ন্যায় এবারো নাটোরের তেবাড়িয়া মারকাজ মসজিদে তাবলিগ জামায়াতের জুবায়ের গ্রুপের বিভাগীয় ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. জুবায়ের আহমেদ।

মঙ্গলবার দুপুরে এই ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়। এতে জোবায়ের গ্রুপের রাজশাহী বিভাগের আট জেলার সাথী এবং অন্যান্য অনুসারীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুবায়ের বলেন, সব মুসলমানকে তাবলিগ জামায়াতের দাওয়াত দিতে হবে। যাতে করে সবাই ইসলাম সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করে। তাবলিগ জামায়াত সম্পর্কে মুসলমানদের বুঝাতে হবে এবং তিনদিনের তাবলিগ জামাতের গ্রুপ বের করে দেশের সব জায়গায় ছড়িয়ে যেতে হবে। যাতে করে সব এলাকায় মুসলমানরা তাবলিগ জামায়াত সম্পর্কে একটি ধারণা পায় এবং তাবলিগ জামায়াতে আসার জন্য উৎসাহিত হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!