[ দেশজুড়ে ]
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু
ফেরি চলাচল শুরু। ছবি: ডেইলি বাংলাদেশ
ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ও আট ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রাত ১২টা ৪০ মিনিট থেকে ও আরিচা-কাজিরহাট নৌপথে রাত সাড়ে ১২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।
.png)
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হবে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ছোট-বড় ১৭টি ফেরি ও আরিচা-কাজিরহাট নৌপথে চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!