ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রহনপুর ট্রানজিট পরিদর্শনে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ১২ ডিসেম্বর ২০২৪
রহনপুর ট্রানজিট পরিদর্শনে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-নেপাল রেলপথে বাণিজ্য সূচনার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন পরিদর্শন করেছেন নেপাল দূতাবাসের ডেপুটি চিফ ললিতা সিলওয়াল এবং ২য় সচিব ইয়োজানা বামজান।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রহনপুর স্টেশনে আসেন তারা। এ সময় রেলওয়ের (পশ্চিমাঞ্চল) উপপরিচালক মো. মিসবাহুর রশিদ খান কূটনীতিকদের উষ্ণ অভ্যর্থনা জানান।

জানা গেছে, সফরকালে নেপাল দূতাবাসের কূটনীতিকবৃন্দ রহনপুর রেলস্টেশন থেকে বাংলাদেশ-ভারত রেল নেটওয়ার্কের বাংলাদেশের শেষপ্রান্ত শিবরামপুর (রহনপুর ট্রানজিট) পরিদর্শন করেন। পরে বিকেলে তারা সড়কপথে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!