ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের সঙ্গে অভিমান, ফাঁস নিলো সপ্তম শ্রেণির মিষ্টি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১৬ ডিসেম্বর ২০২৪
মায়ের সঙ্গে অভিমান, ফাঁস নিলো সপ্তম শ্রেণির মিষ্টি
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ফটো

নড়াইলের লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে মিষ্টি খানম (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পাচুড়িয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সজিব শেখের মেয়ে.ও স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মিষ্টি নামে ওই শিক্ষার্থী তার মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস নেয়। এরপর ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ঘটনাটি শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ এনে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!