[ দেশজুড়ে ]
হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের কিল-ঘুষিতে নিহত ১
প্রতীকী ছবি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাহাজ (৫৫) নামের এক ব্যক্তি প্রতিপক্ষের মারধর ও কিল-ঘুষিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার সিংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাজ একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে রাহাজ বাড়ি থেকে বের হয়ে সিংগা ঈদগাহ মাঠে চা খেতে যান। চা খাওয়া শেষে নিজবাড়িতে আসার সময় অভিযুক্ত স্বপন, ছমিরুল, স্যাকলাইন, বকুল, রকিবুল জায়গা জমি নিয়ে রাহাজের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে তারা রাহাজকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!