ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরির অভিযোগে আটক যুবকের গানের ভিডিও ভাইরাল

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ১৭ ডিসেম্বর ২০২৪
চুরির অভিযোগে আটক যুবকের গানের ভিডিও ভাইরাল
পুলিশের হাতে আটক সেই যুবক -ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটো চুরির অভিযোগে আটক এক যুবকের গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটে।

জানা গেছে, হামিন্দপুর কৈপাড়া এলাকায় অটো ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে আটক করে স্থানীয়রা। এরপর উত্তম-মধ্যম দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে সাদুল্লাপুর থানা পুলিশ ওই যুবককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জন এবং দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে হাতকড়া পরিহিত অবস্থায় ওই যুবক আকস্মিকভাবে গান গাওয়া শুরু করেন। ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই গানের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন বলেন, ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

Advertisement

স্থানীয়রা জানান, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এমন ব্যতিক্রমী ঘটনায় তারা বিস্মিত। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নানা মতামত প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ বিষয়টিকে মজার বলে উল্লেখ করছেন, আবার কেউ আইনি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!