[ দেশজুড়ে ]
কোনাবাড়ীতে শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি
ছবি: সংগৃহীত
গাজীপুরের কোনাবাড়ীতে শিল্পপুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেছেন এমএম নীটওয়্যার লিমিটেড নামে একটি ফ্যাক্টরির শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় অবস্থিত ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, ওই ফ্যাক্টরির শ্রমিকরা গত ১৩ নভেম্বর শিল্পপুলিশের কনস্টেবল মো. নাদিমের ওপর আক্রমণ চালান। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এর পরিপ্রেক্ষিতে ৫ জন শ্রমিকসহ অজ্ঞাতনামা আরো ৬০ জন শ্রমিককে আসামি করে কোনাবাড়ী থানায় মামলা করে শিল্পপুলিশ। ওই মামলা প্রত্যাহারের দাবিতে আজ শ্রমিকরা উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন।
পরবর্তীতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে। তবে, কোনো সিদ্ধান্ত না হওয়ার ফ্যাক্টরির নিরাপত্তার স্বার্থে দুপুরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে চলে যান। বর্তমান সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!