ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ১৭ ডিসেম্বর ২০২৪
সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
নিহত দুই মোটরসাইকেল আরোহী

সাতক্ষীরায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের মনজিতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে জয় এবং মাছখোলার শিবতলা মোড় এলাকার হাবিবুল্লাহর ছেলে তানজিমুল হাসান সিহাব।

জানা যায়, বালুবাহী ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে তারা সাতক্ষীরার দিকে ফিরছিলেন। ছয়ঘরিয়া এলাকায় এসে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান।

Advertisement

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!