[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ১
ছবি: প্রতীকী
কিশোরগঞ্জের হোসেনপুরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে রফিকুল ইসলাম নামে এক যুবক আটক হয়েছেন। এ সময় অপর এক ছিনতাইকারী পালিয়ে যায়।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কিশোরগঞ্জ-হোসেনপুর রোডের নান্দানিয়া নীরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃত রফিকুল ইসলাম কুলিয়ারচর উপজেলার নোয়াগাও এলাকার ওসমান মিয়ার ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ভিকটিম তাকে তার বাড়ি পাকুন্দিয়ার জাঙ্গালিয়ার কাছাকাছি নিয়ে আসে। পরে পাকুন্দিয়া থানায় খবর দিলে পুলিশ এসে একজন ছিনতাইকারীকে ধরতে সক্ষম হলেও অপর ছিনতাইকারী পালিয়ে যায়।
ভিকটিম জানায়, তার সঙ্গে থাকা নগদ ২ লাখ ৫ হাজার টাকা এবং ওয়ান প্লাস ৭ মোবাইল ছিনতাই করে নিয়ে যায় তারা।
এ ঘটনায় আটক ছিনতাইকারী ও ভিকটিমকে নিয়মিত মামলা রুজুর জন্য হোসেনপুর থানায় প্রেরণ করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। পাকুন্দিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোবারক হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!