মঙ্গলবার দুপুরে (১৭ ডিসেম্বর) বগুড়া শহরের উপকন্ঠে মাটিডালি বিমান মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সালমার মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
হোটেল মালিক মো. সোহেল জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ৬-৭ জন যুবক মোটরসাইকেলযোগে সিনেমার স্টাইলে এসে তার হোটেলে প্রবেশ করে। এরপর কোনো কিছু বুঝে উঠার আগেই হোটেল ম্যানেজার বিপুলকে পেয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। নিহত বিপুল মাটিডালিতে সানশাইন নামে আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।