বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে মধুপুর পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বড়বাইদ এতিমখানা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালুচড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টী চুয়ালীপাড়া গ্রামের মুহাম্মদ শহীদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)।
.png)
তারা উপজেলার বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানা প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি মসজিদে হাবিবুর রহমান ইমামতি ও হাসান সিরাজী মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানান, নিহতরা মাদরাসার ছাত্র। তারা পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণ বাড়ি মসজিদে ইমামতি ও মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে মসজিদে আজান দেওয়ার জন্য মাদরাসা থেকে মোটরসাইকেলে মসজিদের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় ময়মনসিংহ থেকে থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মোয়াজ্জিন ও ইমাম গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তারা।
মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ জব্দ করা হলেও পালিয়েছেন চালক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।