[ দেশজুড়ে ]
বিসিসি কর্তৃক প্ল্যান অনুমোদনে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
বরিশাল সিটি করপোরেশন কর্তৃক প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন।
বরিশাল সিটি করপোরেশন কর্তৃক প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগর ভবনের সামনে বরিশাল নাগরিক অধিকার আন্দোলন ও অ্যাসোসিয়েশন অব কনসালটেন্ট ‘স’- এর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক মো. মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব প্রকৌশলী আবু সালেহ; যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন মোল্লা, যুগ্ম সদস্য সচিব সাইদুল ইসলাম সাইদ, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আক্তার মিতু ও কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটিসহ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আপনারা একই জায়গায় একজনকে প্ল্যান দেবেন আর একজনকে দেবেন না; এটা আমরা মানব না। তাই অতি দ্রুত প্ল্যান না ছাড়লে আমরা নগর ভবনের সম্মুখে অবস্থান কর্মসূচি ও সিটি করপোরেশন ঘেরাও কর্মসূচি প্রদান করব।
এছাড়াও বক্তারা নগর প্রশাসককে হুঁশিয়ারি প্রদান করে বলেন, আপনি যদি না পারেন, দায়িত্ব থেকে সরে যান। আপনাকে বরিশালে প্রয়োজন নেই।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!