মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকার একটি দোকানে তল্লাশি করে ১৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা।
উদ্ধারকৃত কারেন্ট জাল ও দুয়ারি জালগুলো সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেমের উপস্থিতিতে জনসম্মুখে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে এসব আলামত ধ্বংস করা হয়।
.png)
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ও সদর থানা পুলিশের একটি দল।