ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্র আন্দোলনে অংশ নেয়া যুবককে ছুরিকাঘাত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ১৮ ডিসেম্বর ২০২৪
ছাত্র আন্দোলনে অংশ নেয়া যুবককে ছুরিকাঘাত
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জে ইব্রাহিম হোসেন রিফাত (২৪) নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এসময় তার ডান হাতের রগ কেটে যায়।

এ ঘটনায় বুধবার বিকেলে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত রিফাত। এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পৌরসভার উত্তর ইসলামপুর ফরাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাত মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার নয়ন হোসেনের ছেলে ও মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী।

Advertisement

আহত রিফাত জানান, রাত ১০টার দিকে মোল্লারচর এলাকা থেকে তিনি উত্তর ইসলামপুর ফরাজীবাড়ি ঘাটের দিকে আসছিলেন। ফরাজীবাড়ি ঘাটের কাঠের পুলের কাছে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এসময় তার বাড়ি কোথায় জানতে চাওয়া হয়। রিফাত মোল্লাচর বলার সঙ্গে সঙ্গে তার ওপর হামলা করেন তারা। ধারালো ছোরা দিয়ে পেটে আঘাত করার চেষ্টা করলে হাত দিয়ে প্রতিরোধ করেন রিফাত। এতে তার ডান হাতের রগ কেটে যায়। ছুরিকাঘাত করেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

রিফাত বলেন, হামলাকারীদের কাছে অস্ত্র ছিল। তারা আমাকে গুলির ভয়ও দেখিয়েছেন। কী কারণে হামলা করা হয়েছে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শৈবাল বসাক বলেন, হাতের রগ কেটে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে ঢাকায় রেফার্ড করা হয়েছ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজিব দে বলেন, এ ঘটনায় বুধবার বিকেলে রিফাত লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!