বুধবার বিকেল ৩টার দিকে রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে ভারতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে এ গণসমাবেশ হয়।
মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুর রহমান কাসেমী এতে সভাপতিত্ব করেন।
.png)
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাউল করীম। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রংপুর জেলার সভাপতি মাহমুদুর রহমান রিপন সরকার ও সেক্রেটারি মোহাম্মদ আমিরুজামান পিয়াল প্রমুখ।
গণসমাবেশে বক্তারা বলেন, আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি কিন্তু প্রকৃত স্বাধীনতা পায়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি। আমরা দেখতেছি দেশে বর্তমান সরকার কোনো একটি অশুভ শক্তির চাপে তড়িঘড়ি করে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমরা বলতে চাই দেশের সকল কিছু সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচন দেওয়া চলবে না। প্রয়োজনে আমরা আবারো বিপ্লব করার জন্য প্রস্তুত রয়েছি।
পরে রংপুর জেলা মুজাহিদী কমিটি (চরমোনাই পন্থী) এর উদ্যোগে মহানগরীর খটখটিয়া ফজলুল করিম জামিয়া ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম। এ সময় প্রায় ২০০০ লোক উপস্থিত ছিলেন।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল মুজাহিদীন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মোহাম্মদ রেজাউল করীম।
মাহফিলে বক্তারা কোরআন ও হাদিসের আলোকে দ্বীন ও ইসলাম সম্পর্কে বক্তব্য প্রদান করছেন। উপস্থিত সকলকে তাদের সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য আহ্বান জানানো হয়।