ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্যামনগরে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ২১ ডিসেম্বর ২০২৪
শ্যামনগরে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের অভিযানে থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরি তারাস ব্রান্ডের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দুপু‌রের দি‌কে উপজেলা সদরের সন্নিকটস্থ কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশ থেকে নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।

ঝোঁপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

গত ৫ আগস্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর অপরাপর মালামালের সঙ্গে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। এরআগে ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে আরও একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইন শুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

Advertisement

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর মোল্যা জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পরিত্যক্ত ব্যাগের খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মো. ওমর মিয়াকে নিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

আরও অন্তত সাতটি সরকারি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু ব্যক্তি মালিকানাধীন(জমাকৃত) অস্ত্র বাইরে রয়েছে বলেও তিনি জানান। লুণ্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!