ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২২ ডিসেম্বর ২০২৪
শেরপুরে ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
বায়তুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা এন্তেজামিয়া কমিটির উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুর সদর উপজেলাধীন তাতালপুর বায়তুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা এন্তেজামিয়া কমিটির উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত সাড়ে ৭টার দিকে মাদরাসা সংলগ্ন মাঠে ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুল হক। সভায় ৮ শতাধিক মুসল্লি অংশ নেন।

ক্কিরাত মাহফিলে ক্কিরাত পরিবেশন করেন আফ্রিকা থেকে আগত শায়েখ ক্বারী ঈদী শাবান, শায়েখ ক্বারী আহমেদ হিজা, মিশর থেকে আগত শায়েখ ক্বারী ড. সালাহ মোহাম্মদ সোলাইমান এবং শায়েখ ক্বারী মোহাম্মদ ছানাদ আব্দুল হামিদ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!