ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে কারখানায় আগুন, নিহত বেড়ে ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৯, ২৩ ডিসেম্বর ২০২৪
শ্রীপুরে কারখানায় আগুন, নিহত বেড়ে ৩
এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার আগুনের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিন জন নিহত হয়েছেন। সোমবার সকালে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে কারখানা থেকে একজনের লাশ উদ্ধারের তথ্য জানানো হয়। তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় জানিয়েছেন ওসি। তিনি বলেন, নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মজলুম মিয়া, বাড়ি লালমনিরহাট জেলায়। পিতার নাম বাবলু মিয়া।

Advertisement

এদিকে, রোববার রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন দুইজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাত পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়। দুটি লাশ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে। ফলে পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। ধারণা করছি, প্রথমদিকে যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হতে পারে।

রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড নামে কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!