স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরে ৫১টি, সদরে ১টি, কালিয়াকৈরে ২৮টি, শ্রীপুরে ৩টি এবং কালিগঞ্জে ৬টি গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা প্রার্থনার মাধ্যমে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপন করে। বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গৃহীত সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান গাজীপুর মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেন এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
.png)