বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ফলে চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারসন দেওয়ার পরিকল্পনা চলছে। আলোচনা করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেয়া হবে বলে জানান তিনি।
.png)