ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট ভাইকে মারধরের কারণ জানতে গিয়ে বড় ভাই খুন

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ০৮:৪৯, ২৭ ডিসেম্বর ২০২৪
ছোট ভাইকে মারধরের কারণ জানতে গিয়ে বড় ভাই খুন
ছবিতে নিহত শফিউল্লাহ

কুমিল্লায় ব্রাহ্মণপাড়ায় ছোট ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে বড় ভাই শফিউল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে এ ঘটনা ঘটে। নিহত শফিউল্লাহ ব্রাহ্মণপাড়া সদর এলাকার এরশাদ মিয়ার ছেলে ও ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র। 

জানা গেছে, বিকেলে শফিউল্লাহর ছোট ভাই সানাউল্লাহর সঙ্গে মশিউর রহমান হৃদয় ব্যাডমিন্টন খেলেন। খেলার একপর্যায়ে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে মশিউর ও সানাউল্লাহর ঝগড়া হয়। এ সময় মশিউর সানাউল্লাহকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে হৃদয়ের বাড়িতে যান বড় ভাই শফিউল্লাহ। জানতে চান মারধরের কারণ। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হৃদয় ঘর থেকে ছুরি এনে শফিউল্লাহর পেটে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন শফিউল্লাহ। স্থানীয়দের সহযোগিতায় তাকে ব্রাহ্মণপাড়া সদর হাসপাতালে নিলে কুমিল্লায় পাঠান চিকিৎসক। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শফিউল্লাহ মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!