ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনেদুপুরে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১৫:৪৩, ২৭ ডিসেম্বর ২০২৪
দিনেদুপুরে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি
দ্বীপ টেলিকম নামে এই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বীপ টেলিকম নামে একটি মোবাইলের দোকানে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরচক্র দোকানের তালা কেটে বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি মোবাইল চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক মো. ফারুক মিয়া।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌর বাজারের সালাউদ্দিন সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক ফারুক মিয়া জানান, সকাল ১০টার দিকে তিনি দোকান খুলতে এসে দেখেন দোকানের তালা কাটা। পরে দোকানের ভেতর গিয়ে দেখেন রিয়েলমি, অপ্পো, ভিভো ও ওয়ান প্লাস ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল নেই।

Advertisement

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!