ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:১০, ২৮ ডিসেম্বর ২০২৪
মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
নিহত সাজিদ কবির।

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী সমুদ্রসৈকত সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ কবির নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।

নিহত সাজিদ কবির কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিল বলে জানা গেছে।

উখিয়ার ওসি আরিফ হোসাইন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!