[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩
কাহালু থানা -ফাইল ফটো
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ফারুক ও তার শিশুকন্যা হুমায়ারা ও ভ্যানচালক শাহিনুর রহমান।
কাহালু থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর দরগাহাট এলাকায় একটি ভ্যান যাওয়ার পথে এর চাকা ভেঙে যায়। এ সময় পেছন থেকে নওগাঁমুখী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। ভ্যানে একই পরিবারের ৩ জনসহ ৪ জন ছিলেন। তারা আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। উদ্ধার করে নিয়ে আসার পথে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৩ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ওসি আরো জানান, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!