[ দেশজুড়ে ]
স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
প্রতীকী
বগুড়ার গাবতলীতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেশমী খাতুন (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমী খাতুন গাবতলী উপজেলার বালিয়াদিঘীর কালাইহাটা এলাকার যুবায়ের হোসেনের স্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়ার গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, শনিবার সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে সুখানপুকুর এলাকায় অসাবধানতাবশত স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পেছনে থাকা একটি বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!