রংপুর টাউন হলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মো. মাহবুবুর রহমান বেলাল।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ও সহকারী পরিচালক রংপুর-দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশেম বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সহকারী পরিচালক রংপুর-দিনাজপুর অঞ্চল মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।
.png)
মাহফুজুল হক সেলিমের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম।