ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মঠবাড়িয়ায় মন্দির থেকে টাকা ও প্রণামী বাক্স চুরি

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ২৮ ডিসেম্বর ২০২৪
মঠবাড়িয়ায় মন্দির থেকে টাকা ও প্রণামী বাক্স চুরি
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি মন্দির থেকে নগদ অর্থ ও প্রণামী বাক্স চুরির ঘটনা ঘটেছে।

শনিবার ভোর রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট হারজী গ্রামের বাংলাদেশ সেবাশ্রম এবং রাধা গবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে মন্দিরের সেবাইত উত্তম কুমার মিস্ত্রি প্রার্থনা শেষে মন্দিরে তালা দিয়ে বাসায় যান। কিন্তু আজ সকাল সাড়ে ৬টার দিকে আবার মন্দিরে পূজা করতে গেলে মন্দির দরজার তালা ও হুক ভাঙা দেখতে পান।

উত্তম কুমার মিস্ত্রির তথ্যমতে, চোর মন্দিরের গুরুদেবের শয়নখাটের বিছানার নিচ থেকে নগদ ১০ হাজার ৩৯০ টাকা এবং প্রণামী বাক্স চুরি করে নিয়ে যায় চোরেরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!