[ দেশজুড়ে ]
ময়মনসিংহে বিদেশি তাবলীগ জামাত দলের আগমন
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে শ্রীলংকান ও ইন্দোনেশিয়ান নাগরিকসহ সাদপন্থীদের একটি তাবলীগ জামাত দল অবস্থান করছেন।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামাতটি আগমন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাবলীগ জামাত বাংলাদেশ (সাদপন্থী) সাথী মাওলানা আরিফুল ইসলামের জিম্মায় ৮ জন বিদেশি (শ্রীলংকান-ইন্দোনেশিয়ান) এবং ২ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ১০ জনের একটি তাবলীগ জামাত দল কাকরাইল মসজিদ, ঢাকা থেকে সকাল ১০টার দিকে ময়মনসিংহ জেলায় আগমন করেন। পরবর্তীতে জেলার গফরগাঁও উপজেলা মার্কাজ মসজিদে অবস্থান করছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!