ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেড ইউনিয়ন নিয়ে সংঘর্ষ, ৫ শ্রমিক আহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ২৯ ডিসেম্বর ২০২৪
ট্রেড ইউনিয়ন নিয়ে সংঘর্ষ, ৫ শ্রমিক আহত
প্রতীকী ছবি

গাজীপুরের হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকদের মধ্যে ট্রেড ইউনিয়ন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, কারখানার পাশের গাজী মার্কেটে আড্ডা দিচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ট্রেড ইউনিয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে পাঁচজন আহত হন। আহত শ্রমিকদের গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আরিফুর রহমান বলেন, শ্রমিকরা কারখানার বাইরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরেই ট্রেড ইউনিয়ন নিয়ে বিরোধ চলছিল। শনিবারের সংঘর্ষে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!