ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ট্রেনে কাটায় প্রাণ গেল যুবকের

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০, ৩০ ডিসেম্বর ২০২৪
ঝিনাইদহে ট্রেনে কাটায় প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। 

নিহত আরাফাত হোসেন উপজেলার আড়পাড়া এলাকার শফিউদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান।

Advertisement

তিনি জানান, মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেলগেটের মাঝখানে ৩২নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ট্রেনটি দুপুর আড়াইটার দিকে স্টেশন অতিক্রম করেছে। যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছেলেটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!