সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। এছাড়া ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান।
পুলিশ ও স্থানীরা জানান, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় দ্বন্দ্বের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মেম্বার আক্তার শিকদারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিনজন খুন হয়েছেন বলে নিহতের পরিবারের দাবি। এ ঘটনায় কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে প্রধান আসামি করে ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি নুরুল আমীন।
তিনি বলেন, তিন খুনের ঘটনায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা মতিউর রহমান। মামলায় বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামি করা হয়েছে। তবে বাকিদের নাম আপাতত বলা যাবে না।